সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আগমন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার পঠিত

সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’তে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংক্ষিপ্ত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এছাড়া বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে।

গত বুধবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জয়শঙ্করের বাংলাদেশ সফরের বিষয়টি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিজ্ঞপ্তিতে বলে, জয়শঙ্কর ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। তিনি প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে পারেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। সেখানে দিল্লি সফরের আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com