মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আ’লীগ নেতার ছেলে হেরোইনসহ গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার পঠিত

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার ছেলে মোঃ ইফতিয়া মাহমুদ সাফি ও তার এক সহযোগী শাখাওয়াত হোসেন উচ্ছাসকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে ঢাকা পল্টন থানার শান্তিনগর বাজারের একটি হোটেলের সামনে থেকে গাড়ি ও হেরোইনসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুধবার পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

জানা গেছে, মোঃ ইফতিয়া মাহমুদ সাফি ও তার সহযোগী ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা এলাকার নূর হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন উচ্ছাসকে পল্টন থানা পুলিশ (ঢাকা মেট্রো ঘ ১৮-৭৩৫০) গাড়িসহ আটক করে। পরে পুলিশ তাদের ব্যবহৃত গাড়ি তল্লাশি চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইন (৬.৫ গ্রাম) উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com