মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পদ্মা সেতু এলাকা থেকে আরও এক ভারতীয় নাগ‌রিক আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বার পঠিত

পদ্মা সেতু এলাকা থেকে নির্মল দাস (৭০) নামে আরেক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটক নির্মল দাস ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর জেলার চৌরিচৌরা থানার চোনবারচা গ্রামের মুলক দাসের ছেলে।

জাজিরা থানার মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে পুলিশের একটি দল পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে নির্মলের সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে। পরে রাত পৌনে ৩টার দিকে উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে সোমবার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, পুলিশের একটি দল পদ্মা সেতু এলাকা থেকে নির্মলকে আটক করে। পরে জাজিরা থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা হয়।

এর আগে পদ্মা সেতু এলাকা থেকে গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর একটি টহলদল রাজেশ পাণ্ডে নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। তিনি ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। রাজেশ কী উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে পাসপোর্ট-ভিসা ছাড়া বাংলাদেশে এলেন ও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা জানার জন্য ২১ এপ্রিল আদালতের কাছে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com