মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় এসএ পরিবহনের কাভার্ডভ্যান দি‌য়ে পাচারকা‌লে ৬০ লক্ষ টাকার ভারতীয় মালামালসহ আটক ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪০৭ বার পঠিত

এসএ পরিবহন লিমিটেড (কুরিয়ার সার্ভিস) এর কাভার্ড ভ্যান হতে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর যৌথ টাস্কফোর্স । যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২৫ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার ২০৮৫ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “টমছম ব্রীজ” নামক স্থানে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ ও কুমিল্লা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীমের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে এসএ পরিবহনের ০১টি কাভার্ড ভ্যান (নম্বর-ঢাকা মেট্রো-উ-১৪-৩৪৪৫) তল্লাশী করে ৬০ লক্ষ ৬৫ হাজার ১৪০ টাকা মূল্যের ভারতীয় ৪৭,৫১৮টি নেহা মেহেদী, ৪,২০০টি বিভিন্ন প্রকার বাজি, ১,৮৮৪টি মুভ ক্রীম, ৬,৩৬০টি স্ক্রীন সাইন ক্রীম এবং ১,৪৪০ প্যাকেট বাউন্স বিস্কুটসহ ০২ জন আসামী যথাক্রমে এসএ পরিবহন লিমিটেড এর সুপার ভাইজার মোঃ গোলাম সরোয়ার (২৭), পিতা-মোঃ তসলিম উদ্দিন, গ্রাম-বফলগাড়ী, থানা-কালাই, জেলা-জয়পুরহাট এবং এসএ পরিবহন লিমিটেড এর কাভার্ড ভ্যানের চালক মোঃ আঃ আজিজ (২৪), পিতা-মোঃ বাবুল মিয়া, গ্রাম-পুনগাঁও, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ আসামীদ্বয়কে সদর দক্ষিন থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com