রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আগা‌মি‌দিন হতে পারে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার পঠিত

২৫ সোমবার কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান। রোববার (২৪ এপ্রিল) তিনি নাগ‌রিক খবর‌কে এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, সোমবার (২৫ এপ্রিল) সকালে কমিশনের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য সূচিতে কুমিল্লা সিটি নির্বাচন রয়েছে। এদিন তফসিল ঘোষণা হতে পারে।

জানা গেছে, সোমবার বেলা ১১টায় কমিশন সভা অনুষ্ঠিত হবে। এটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির দ্বিতীয় কমিশন সভা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির এ সভা বসবে। এতে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।

সোমবারের সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে। কিন্তু এর আগে তফসিল ঘোষণার কথা থাকলেও ইসি তা করতে পারেনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে এ সিটির আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে সীমানা জটিলতা দেখা দেয়। বর্তমানে এ সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com