সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাবা‌কে হত্যার অপরা‌ধে ছে‌লে গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বার পঠিত

জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় পাষন্ড ছেলে বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলার চাউলিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত লাঠিটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় নিহতের ছোট ছেলে আব্দুল কুদ্দুস বাদী হয়ে শ্রীবরদী থানায় বড় ভাইকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে তার সবসময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে যান। এসময় অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর আক্রমণ করে লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই নিহত হন সুরুজ আলী। তবে কৌশলে পালিয়ে যান বিল্লাল।

পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার আগে করা সুরতহালে নিহতের দুই হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হত্যা মামলার একমাত্র আসামি নিহতের বড় ছেলে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com