মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যাত্রাবাড়ী‌তে ফ্রিজের কম্প্রেসার বি‌স্ফোর‌ণে আহত ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসায় দগ্ধরা হলেন—আব্দুল করিম (৩০), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার (২৫) ও তাদের মেয়ে ফাতেমা আক্তার (২)। দগ্ধদের বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ আব্দুল করিমের ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে। তিনি ভাড়া বাসায় থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তারের শরীরের ৯৫ শতাংশ ও তাদের দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com