বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফ‌রিদপু‌রে জোড়া খুনের মামলায় দুই ভাই গ্রেফতার

ফ‌রিদপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার পঠিত

ফরিদপুরে জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত ১ এপ্রিল অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাসকে খুন করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। সেই মামলার আসামিদের গ্রেফতার করে পুলিশ জানতে পারে, ওইদিনই নাইম নামের আরও একজনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে তারা। দুই খুনের ঘটনায় আপন দুই ভাইকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতার দুই ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তায় নাইমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আসামিরা দুই হত্যাকাণ্ডের কথাই স্বীকার করেছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলো-সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ (১৯) ও আশিক শেখ (১৬)।

এ হত্যাকাণ্ডের ঘটনায় একই গ্রামের কাশেম মোল্লার ছেলে সাগর মোল্লাকে (২৩) গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাব্বির হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। প্রথমে ক্লুলেস ওই মামলার আসামিদের শনাক্ত করা হয়। বুধবার (২০ এপ্রিল) পুলিশ জানতে পারে আসামিরা একটি ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে গজারিয়া বাজার এলাকায় অবস্থান করছে। সেখান থেকে তাদের ইজিবাইকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তারা সাব্বির হত্যার কথা স্বীকার করে। তারা সাব্বিরের অটোরিকশাটি গোয়ালচামট এলাকার ব্যাটারি ব্যবসায়ী খন্দকার মঞ্জুর কাছে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন বলে জানায়।

তারা আরও জানায়, ওইদিনই তারা নাইম নামের আরও একজনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তাবন্দি ইজিবাইক চালক নাইমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, দুই ঘটনার ভিকটিমরা শিশু বা কিশোর। যারা ঘটনা ঘটিয়েছে বা অপরাধী তারাও শিশু বা কিশোর। তাই পুলিশকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com