সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প‌বিত্র ঈদুল ফিত‌রে আর্থিক লেনদেনে পুলিশের সাহায্য নিতে বললেন আইজিপি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার পঠিত

প‌বিত্র ঈদুল ফিতর‌কে কেন্দ্র করে বড় ধরনের কোনো আর্থিক লেনদেনের ক্ষে‌ত্রে জনসাধারণকে পুলিশের সহযোগিতা নিতে বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

এসময় আইজিপি ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক মানুষ গ্রামে যাবে। পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে গড়ে তুলতে হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ঈদযাত্রায় কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ড. বেনজীর আহমেদ।

ঈদকে কেন্দ্র করে বিশেষায়িত নৌ-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ইউনিটকে নিজ নিজ অধিক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি।

সভায় শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। বড় ধরনের আর্থিক লেনদেন বা অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি অ্যাস্কর্ট প্রদানের সিদ্ধান্ত হয়।

সভায় অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com