সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় শিশু আরাফাত বাপ্পী হত্যার রহস্য উৎঘাটন

ম‌হিউ‌দ্দিন সুজন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৫৫ বার পঠিত

কু‌মিল্লা ধনা‌জোরে শিশু আরাফাত বাপ্পী হত্যার রহস্য উৎঘাটন ও আসামী‌কে গ্রেফতার ক‌রে সদর দ‌ক্ষিণ মডেল থানা পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন সদর দব্ষিণ ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী।

সদর দ‌ক্ষিণ ম‌ডেল থানা পু‌লি‌শ এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানায়, গত ১৭/০৪/২০২২ তারিখ সদর দক্ষিণ মডেল থানাধীন ধনাজোর গ্রামের জলাশয়ে মৃত ও অর্ধগলিত অবস্থায় পাওয়া শিশু আরাফাত হোসেন বাপ্পী (০৭ বৎসর) এর হত্যাকারী নিহতের মায়ের বর্তমান স্বামী (নিহতের সৎ পিতা) মোঃ সেলিম প্রকাশ রুবেল (২৫), পিতা-মোঃ জলিল হক প্রকাশ ফজলু মিয়া, সাং-ধনাজোর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোহাঃ বিল্লাল হোসেন, তদন্তকারী অফিসার এসআই(নিঃ) শাহীনুর ইসলাম, এএসআই(নিঃ) মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানাধীন মোহাম্মদপুর গ্রাম থেকে গতকাল ২০/০৪/২০২২ তারিখ রাত্রে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় আসামীর নিজের ঔরষজাত নবজাতকের মাথায় সম্প্রতি শিশু বাপ্পি আঙ্গুল দিয়ে চাপ দিলে তিনি শিশু বাপ্পিকে চড় মারেন। এ নিয়ে শাশুড়ি অর্থাৎ নিহতের নানীর সাথে আসামীর বাদানুবাদ হয়। তখন আসামীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তা করে পথের কাঁটা আরাফাত হোসেন বাপ্পীকে পৃথিবী থেকে অপসারনের ফন্দি আঁটেন। যার ফল স্বরূপ তিনি গত ১৫/০৪/২২ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় বাপ্পীকে তার মামার বাড়ি সদর দক্ষিণ মডেল থানাধীন তারাপুর গ্রাম থেকে কৌশলে নিয়ে যায় এবং আসামী নিজের বাড়ির কাছাকাছি পাথারে (জলাশয়ে) নিয়ে গলায় একটি রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এরপর পানিতে ডুবিয়ে রাখেন। ঘটনার পর থেকে মৃতের নানা জালাল মিয়ার কান্নাকাটি দেখে নিজে সেই লাশ নিজ হাতে বের করে নানা জালাল মিয়া (আসামীর শ^শুড়) এর হাতে গত ১৭/০৪/২০২২ তারিখ সন্ধ্যায় দেন এবং তাৎক্ষনিকভাবে আত্মগোপনে চলে যান। পুলিশের হাতে গ্রেফতারের পরে তিনি উল্লেখিত ঘটনার বিস্তারিত বিবরন দেন এবং আজকে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিতে ইচ্ছা প্রকাশ করায় আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় তার উল্লেখিত জবানবন্দী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা হয়। ঘটনায় আর কারও জড়িত থাকবার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ  কোন ইন্ধন বা সহযোগীতা বা প্ররোচনা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জবানবন্দী প্রদান শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com