মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌মোবাই‌লে ফো‌নে প্রেমের সম্পর্ক ও বি‌য়ে, তিনদিন পরেই লাশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার পঠিত

মোবাইল ফোনে সম্পর্ক তারপর বিয়ে। বিয়ের চারদিনের মাথায় স্বামীর বাড়ি থেকে বিথী আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল) সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিথী আক্তার উপজেলার দোহাকোলা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহর স্ত্রী। তিনি যশোর পৌর শহরের একটি প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পাস করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনমাস আগে বিথী আক্তারের সঙ্গে আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে বিথী ১৫ এপ্রিল বাহাদুরপুর বাবার বাড়ি থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখার কথা বলে বের হয়ে বাঘারপাড়ায় আব্দুল্লাহর বাড়িতে চলে আসেন। বাবার বাড়ির লোকজনের অনুপস্থিতিতে স্বামীর বাড়িতে গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি পরিবারকে জানান বিথী আক্তার।

তিনদিন সংসার করার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে স্বামীর পরিবারের সঙ্গে খাবার খেয়ে স্বামীর সঙ্গে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতে সেহরি খাওয়ার জন্য আব্দুল্লাহর মা ডাকাডাকি করলে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নাই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখতে পান তাদের পার্শ্ববর্তী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন বিথী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নববধূর চাচা বাবু অভিযোগ করে বলেন, ‘বিথীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে তার স্বামীর পরিবারের লোকজন। বিথীর মরদেহ দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। গলায় ফাঁস দিলে দাগ থাকবে, তার কোনো প্রমাণ নেই। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com