সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে ফেন্সি‌ডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২

এমইএস/নাগরিক খবর :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা সদর উপ‌জেলার জালুয়াপাড়া এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একই থানার আড়াইওড়া এলাকা থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক প‌রিবহ‌নের কা‌জে ব‌্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে সদরের জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭)। উক্ত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

পৃথক আরেকটি অ‌ভিযা‌নে ১৮ এপ্রিল রাতে সদরের আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ২ হাজার ৩০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com