সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা আঞ্চ‌লিক পাস‌পোর্ট অ‌ফি‌সে সাংবা‌দিক‌কে হেনস্থা ক‌রে মোবাইল ছি‌নি‌য়ে নেওয়ার অ‌ভি‌যোগ উপপ‌রিচাল‌কের বিরু‌দ্ধে

এমইএস/নাগরিক খবর :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪‌৯ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেত‌রে এক ব‌্যক্তি ক‌য়েকজন‌কে চেয়ার দি‌য়ে মারধর কর‌ছি‌লেন। এ সময় মারধরের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন উপপরিচালক মোঃ নুরুল হুদা। পরে জেলা থেকে সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে গিয়ে বিষটি নিয়ে কথা বলার ৩ ঘন্টা পর মোবাইল ফোন ফেরত দেয়া হয়।

জানা যায়, কুমিল্লা রিপোর্টাস ইউনিনিটির সদস্য দূর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা তাঁর ব্যাক্তিগত পাসপোর্ট আনার জন্য রোববার বেলা ১১ টায় কুমিল্লা পাসপোর্ট অফিসে যায়। তার সাথে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফিও ছিলো।

রানা টোকেন সংগ্রহ করে পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলো। এসময় ভিতরে গন্ডগোল দেখে দুজন এগিয়ে যায়। তাঁরা দেখতে পায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা চেয়ার দিয়ে কয়েকজন পাসপোর্ট গ্রহিতাকে মারধর করছে।

সাফি তাঁর মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ নেয়া কালে উপপরিচালক নুরুল হুদা এগিয়ে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। খবর পেয়ে কুমিল্লা থেকে সহকর্মী ও সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে যায়। ঘটনার বিষয়ে উপ পরিচালকরে সাথে কথা বলে।

মোবাইল ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে অবহিত করলে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) কলম কান্তি দাসসহ পুলিশের একটিদল উপস্থিত হয়ে বিষটি সমাধানের চেষ্ঠা করে।

৩ ঘন্টাপর পুলিশের মধ্যস্থতায় ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়।

এ বিষয়ে ভূক্তভূগী সাংবাদিক রানা জানায়, মারধরের ভিডিও ধারন করার কারনে ডিডি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মারধরের শিকার পাসপোর্ট গ্রহিতা মোঃ সাকিব জানান, তিনি হোমনা থেকে সকালে পাসপোর্টের জন্য আসেন। ৪ ঘন্টা দাড়িয়ে থেকে পায়ে ব্যাথা অনুভব হওয়ায় তিনি সহ ৩/৪ জন একটি টেবিলে বসে। এসময় ডিডি নূরুল হুদা কোন কিছু না বলেই চেয়ার দিয়ে এলোপাথারি মারধর শুরু করে।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ নূরুল হুদা বলেন, অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে। আকু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com