বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইফতার অনুষ্ঠা‌নে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জাপার আমন্ত্রণ

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৩ এপ্রিল হোটেল রেডিসন মিলনায়তনে কূটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু ও দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবিরুল ইসলাম জাপা চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

জিএম কাদেরের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। এ সময় জাপার যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com