মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ১৪ বছর পর স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার পঠিত

যশোরের অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার জানান, ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে নিজ ঘরে স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন আব্দুল্লাহ। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদী হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে আসামির মৃত্যুদণ্ডের রায় দেন যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।

এসময় যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম ও যশোর সাইবার ক্রাইমের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com