সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাক্ষণবাড়ীয়ায় পিস্তলসহ এক যুবক গ্রেফতার

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পিস্তল ও ম্যাগজিনসহ সজিব (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সজিব জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে শহরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে এক যুবককে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com