মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা আপ‌ডেট: সারা বি‌শ্বে মৃত্যু ২৭৬৮, শনাক্ত ৯ লাখ ৭৯ হাজারের বে‌শি

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৮৮ বার পঠিত

সারা বি‌শ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৭৬৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৯ হাজার ৫৮৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৩ হাজার ৬৮২ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৩ হাজার ৫০৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৫৩৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪৫ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ১৪২ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২১ লাখ ৯২ হাজার ৮৮০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৪ হাজার ১১৪ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০০৭ জনের এবং মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩৯ হাজার ২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৭৬৭ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৮ জন, ইতালিতে ১৫৫ জন, ফ্রান্সে ১৫২ জন, জার্মানিতে ৩০৭ জন, রাশিয়াতে ২৬৭ জন, দক্ষিণ কোরিয়ায় ১৮৪ জন, থাইল্যান্ডে ১০৬ জন, ফিলিপাইনে ১১৩ জন এবং হংকংয়ে মারা গেছেন ৬২ জন। একই সম‌য়ে বাংলাদেশে করোনায় কারো মৃত্যু না হ‌লেও শনাক্ত হয়েছে ৩১ জনের। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com