বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় চোরাকারবা‌রি‌দের গু‌লি‌তে সাংবা‌দিক নিহত

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫৩৫ বার পঠিত

কুমিল্লা বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের গু‌লি‌তে গুলিতে মহিউদ্দিন সরকার নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শংকুচাইল হায়দারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সরকার এক সময় আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়াও কুমিল্লা থেকে প্রকাশিত ‘কুমিল্লার ডাক’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক মহিউদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আলুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে মহিউদ্দিন সরকার নিহত হয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার বিস্তারিত প‌রে জানা‌নো হ‌বে। খবর পে‌য়ে‌ছি গুলিবিদ্ধ হয়ে মহিউদ্দিন মারা গেছে। তার মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com