মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফুলবাড়ীতে তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণ – গ্রেফতার তিন যুবক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৬ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে এক তরুণীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিনগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড় গ্রামের মো. বেনজু মিয়ার ছেলে মো. আসিফ (১৯), মৃত এমদাদুল হকের ছেলে মো. সাগর ইসলাম (২২) ও চকচকা তেলিপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সোহাগ (২১)।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে উপজেলার শিবনগর ইউনিয়নের একটি স্কুলের পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন মো. আসিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করেন তারই সহপাঠী মো. সাগর ইসলাম ও মো. সোহাগ (২১)। অনেক খোঁজাখুঁজির পর এক প্রতিবেশীর বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে স্বজনরা।

পরে মেয়ের মুখে বিস্তারিত শুনে মধ্যরাতে স্থানীয় ইউপি সদস্য নুর ইসলামকে বিষয়টি জানালে তিনি লোকজন নিয়ে কৌশলে তিন যুবককে আটক করে থানায় খবর দেন। রাত ১২টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। রাতেই ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য নুর ইসলাম নুরু বলেন, অভিযোগ পেয়ে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরুণীর বাবা মামলা করেছেন। রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com