রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার পঠিত

ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে দুই হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের রিয়াজউদ্দিন বাজারের এস.কে সুপার কমপ্লেক্সের পঞ্চম তলার একটি কক্ষ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাজ্জাদ (২৪), মো. জোবায়েদুল (২৬), মো. ইমাম হোসেন (৩৩), মো. রবিউল ফারুক (৩৪)।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, রোববার (১০ এপ্রিল) গ্রেফতারদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে চার ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামি মো. ইমাম হোসেন রিয়াজউদ্দিন এস কে সুপার কমপ্লেক্সে আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজারের ব্যবসা করেন। তিনি অন্য সহযোগীদের নিয়ে ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com