রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তিন মাসে সারা‌দে‌শে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪১ বার পঠিত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসে দেশে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৪০ জন নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি প্রতিবেদনে জানায়, এ ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকি ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

আসক আরও জানায়, গত ৩ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৮টি ধর্ষণ ও ৩৫টি ধর্ষণচেষ্টা হয়েছে। ১৩টি ধর্ষণ পরবর্তী খুন ও ধর্ষণের পর ৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪৮ জন নারী তাদের স্বামীর হাতে খুন হয়েছেন।

এছাড়া তিন মাসে ১৩৭টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৫৮টিতে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com