সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রমজা‌নে ১০০ টাকায় ইফতার, ১৬০ টাকায় সেহরির ব্যবস্থা চালু হ‌য়ে‌ছে ট্রেনে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেনে ইফতার এবং সেহরি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৯ এপ্রিল) রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও মূল্যতালিকা তৈরি করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী)। এর মধ্যে ১০০ টাকায় ইফতারে প্যাকেটসহ দুই পিস পেঁয়াজু, দুই পিস বেগুনি, দুটি খেজুর, ১০০ গ্রাম ছােলা, ৫০ গ্রাম মুড়ি, দুই পিস শসা, একে বোতল বিশুদ্ধ পানি (৫০০ মিলি)।

এছাড়া সেহরি প্যাকেজে প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম রুই মাছ, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল ১৬০ টাকায় পাওয়া যাবে। ১৭০ টাকায় প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম মুরগির মাংস, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল পাওয়া যাবে।

রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলেছে, এই ইফতার এবং সেহরির গুণগত মান ভালো হবে। খাবার বুঝে নিয়ে মূল্য পরিশােধ করা যাবে। যে কোনো অনিয়ম বা পরামর্শের জন্য ‘General Manager-West Bangladesh Railway’ পেজে মেসেজ দিতে পারবেন যাত্রীরা।

৯ মার্চ শনিবার থেকেই এ কার্যক্রম শুরু হয়। যে কোনো যাত্রী ট্রেনে এ খাবার কিনে খেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com