সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩৪ টাকার ইনজেকশন ৩৫০-এ বিক্রি, ৩০ হাজার জ‌রিমানা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৯৮ বার পঠিত

ফেনীর আলকেমী হাসপাতালের ফার্মেসিতে সাড়ে ৩৪ টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সোহেল চাকমা জানান, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ফেনী শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া একটি মেমোতে দেখা যায় ওই ফার্মেসি থেকে কেনা জি-পেথিডিন নামে ইনজেকশনের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রকৃতপক্ষে ওই ইনজেকশনের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে ৩৪ টকার ৫০ পয়সা

তিনি আরও বলেন, ভোক্তার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com