সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা ক‌রে স্ত্রী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৫১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার উনচিপ্রাং ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে স্ত্রী সাজিদা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. সৈয়দুর রহমান (৩২)। তিনি টেকনাফের ক্যাম্প-২২ এর হামিদুর রহমানের ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, বেশ কিছুদিন ধরে সাজিদা বেগমের সঙ্গে সৈয়দুর রহমানের কলহ চলে আসছিলো। শুক্রবার জুমার নামাজের পর বাড়িতে ঘুমাচ্ছিলেন স্বামী সৈয়দ। বেলা পৌনে ৩টার স্ত্রী সাজিদা স্বামী সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক সৈয়দকে ক্যাম্প অভ্যন্তরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com