সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা নাঙ্গল‌কো‌র্টে কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার রে‌খে অবৈধভাবে সিএনজি গ্যাস বি‌ক্রি, আটক ২

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩২১ বার পঠিত

কু‌মিল্লা নাঙ্গল‌কোর্ট থানা এলাকায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সি‌লিন্ডার স্থাপন ক‌রে অ‌বৈধভা‌বে গ‌্যাস বি‌ক্রির অ‌ভি‌যো‌গে দুইজন‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস‌্যরা।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ৫ এপ্রিল কুমিল্লা নাঙ্গলকোট থানাধীন পূর্ব দোয়ারা (কোদালিয়া) সাকিনস্থ পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চা‌লি‌য়ে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন
করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুজন‌কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থা‌নসহ যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বা‌নি‌য়ে করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল।

সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস
বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হ”েছ। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের অলিউর রহমান এর ছেলে মোঃ সুমন ফরাজী(২৫) এবং একই থানার কুলাসার গ্রামের ইয়াকুব মৃধার ছেলে মোঃ ইবনে সাইদী জুবায়েদ হোসেন(২১) কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com