সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএমপিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৩৭ বার পঠিত

বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করা নেই এমন নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা এবং লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করার অভিযোগে বিভিন্ন দোকান ও একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ।

বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করা নেই এমন নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ৫ টি মামলায় ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।

লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করার অভিযোগে কারওয়ান বাজারের চারুলতা রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় কারওয়ান বাজার হাঁস-মুরগী মার্কেট, গরু ও খাসির মাংসের দোকানসমূহ, মাছ বাজার, মুদি দোকান ও ফলের দোকানসমূহ মনিটরিং করা হয়। এসময় দোকানসমূহে দ্রব্যমূল্যের তালিকা টানানো রয়েছে কিনা, সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা, নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) সঠিক মাপ দেয় কিনা এবং বিএসটিআই কর্তৃক ভেরিফাইড কিনা প্রভৃতি বিষয় দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com