বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন আইজিপি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার পঠিত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং পুলিশের সাথে পুলিশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইজিপি আজ (০৪ এপ্রিল ২০২২) বিকালে ভারতের নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে (2nd National Conference on Cyber Crime & Digital Forensics) বক্তব্য প্রদানকালে এ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পুলিশ প্রধান স্ট্রেনদেনি়ং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমবেটিং সাইবার ক্রাইম (Strengthening International Cooperation for Combating Cyber Crime) বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে সাইবার অপরাধ কিভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের পুলিশ প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com