মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাকিস্তানের বর্তমান ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত নয়: আইএসপিআর

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০৫ বার পঠিত

পাকিস্তানের চলমান ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআরের) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার। দেশটির রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই রোববার (৩ এপ্রিল) জিও নিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কি না জানাতে চাইলে তিনি বলেন, বর্তমানের রাজনৈতিক সংকটের সঙ্গে সেনাবাহিনী জড়িত নয়। তিনি খুব জোড়ালোভাবে অস্বীকার করে বলেন, অবশ্যই এ ঘটনায় সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই আইএসপিআরের মহাপরিচালকের পক্ষ থেকে এমন মন্তব্য এল।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার। একটি সূত্র বলছে, আগামী ৯০ দিনের মধ্যেই হয়তো আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com