বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

টাকার অভাবে বই কিনতে না পারা শিক্ষার্থীকে উপহার দিলেন ইউএনও

সুনামগঞ্জ/সি‌লেট:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টাকার অভাবে বই কিনতে না পারা এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। একাদশ ও দ্বাদশ শ্রেণির বই কিনে রোববার (৩ এপ্রিল) দুপুরে তাজরীন আক্তার নামে ওই শিক্ষার্থীর বাড়িতে উপহার পাঠান ইউএনও।

খোঁজ নিয়ে জানা যায়, তাজরীনের বাবা আবদুল ওয়াদুদ দিনমজুর। তাদের পাঁচ সদস্যের সংসার কোনোরকমে খেয়ে না খেয়ে চলতো। টাকার অভাবে তাজরীনের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই কিনে দিতে পারছিল না তার পরিবার। খবর পেয়ে নিজের টাকায় পাঠ্যবই কিনে রোববার দুপুরে তাজরীনদের বাড়িতে পৌঁছে দিয়েছেন ইউএনও।

মেধাবী শিক্ষার্থী তাজরীন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামে। এর আগে ২০১৮ সালের জেএসসি ও ২০১৫ সালের পিইসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল।

বই পেয়ে তাজরীন আক্তারের মা মনোয়ারা বেগম বলেন, টাকার অভাবে আমরা মেয়ের বই কিনতে পারছিলাম না। ইউএনও বই কিনে দিয়ে আমাদের মেয়ের পাশে দাঁড়িয়েছেন।

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, জানতে পারি টাকার অভাবে এই মেধাবী শিক্ষার্থীর বই কিনতে পারছে না। বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীকে বই উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com