বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রংপু‌রে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, ৮০ বছরের বৃদ্ধ কারাগারে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৯৮ বার পঠিত

রংপুরের পীরগাছায় শারীরিক ও বাক প্রতিবন্ধী (১০) এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্বাস দাড়িয়া (৮০) নামের এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে শনিবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে রাতে ওই প্রতিবন্ধীর মা মামলা করেন। গ্রেফতার আব্বাস দাড়িয়া উপজেলার পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত জবান তেলির ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্র জানায়, ওই প্রতিবন্ধী শিশু মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। ২৭ মার্চ বিকেলে প্রতিবন্ধী শিশুর মা বাড়ির পাশের কলা বাগানে ঘাস তুলতে গেলে আব্বাস দাড়িয়া প্রতিবন্ধী শিশুকে খড়ির ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এতে মেয়েটি জোরে কান্নাকাটি করলে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে আব্বাস দাড়িয়া পালিয়ে যান। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ঘটনার সাতদিন পর শনিবার বিকেলে স্থানীয় মমিন বাজারে তাকে দেখলে লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করলে রোববার সকালে আব্বাস দাড়িয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com