সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র স্টাফ নার্স সাদেক অপহরণের ঘটনায় মামলা

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২০ বার পঠিত

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানকে (৩৫) অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিনিয়র স্টাফ নার্সকে হাসপাতাল চত্বর থেকে অপহরণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সাদেক হোসেন খানের হাসপাতালে নাইট ডিউটি ছিল। এর মাঝে এশা ও তারাবি নামাজ পড়তে হাসপাতাল মসজিদে যান তিনি। নামাজ শেষে রাত ১০টার দিকে মসজিদ থেকে বের হলে ৭/৮ জন যুবক তাকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। এই খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আসেন। সাদেককে উদ্ধারে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

রাতে পুলিশি অভিযান চলাকালে সুলতানপুর-আখাউড়া সড়কে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি পেয়ে পুলিশ আটকানোর চেষ্টা করলে তারা পালিয়ে যান। পরে রোববার ভোরে অপহৃত সাদেককে অপহরণকারীরা ছেড়ে দিলে তিনি থানায় আসেন। এরই মধ্যে এ ঘটনায় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com