শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৯২ বার পঠিত
ফায়ার সা‌র্ভ‌িস ও সি‌ভিল ডি‌ফ্সে
  1. অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
    ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা−এই তিন রঙেppর পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর। প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার একেএম শওকত আলম মজুমদার কর্তৃক ২৩ আগস্ট স্বাক্ষরিত ১৭৭৫ স্মারক নম্বরের পত্রে এই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়। নিবন্ধনের পরিপ্রেক্ষিতে এখন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করলো প্রতিষ্ঠানটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পূর্বানুমোদন ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
    অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com