মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প‌বিত্র রমজান উপলক্ষে মুসলিমদের ফখরুলের শুভেচ্ছা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ এপ্রিল) এক বাণীতে ফখরুল বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুলের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এ পবিত্র মাহে রমজানে আল্লাহর নৈকট্য লাভের আশায় একজন প্রকৃত মুমিন সারাদিন সবক্ষেত্রে সংযমী থাকেন।

রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলো দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

বাণীতে আরও বলা হয়, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com