বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাষ্ট্রীয় ক্ষমতায় তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে- নুর

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪১৯ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ এ দুই শক্তি আবার ক্ষমতায় এলে দেশের অবস্থার পরিবর্তন হবে না। দেশের অবস্থা পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে। এসময় আশপাশে উপস্থিত নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, রেজা-নূরের সরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এ কথা বলেন নুর।

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আপনারা বিএনপি ও আওয়ামী লীগ সরকারকে অনেক দেখেছেন। তারা এরশাদের কথা বলে। অথচ গত ত্রিশ বছরতো দুই দলই দেশ চালিয়েছে। দেশের অবস্থা কী করেছে আপনারা দেখেছেন। এখন তরুণদের হাতে একবার ক্ষমতা দিয়েই দেখুন, তারা কী করতে পারে।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যার কথা বলে ও শেখ রাসেলের কথা বলে জনগণের সিমপ্যাথি (সহানুভূতি) অর্জন করতে চায়। কিন্তু মানুষ এ নাটক বুঝে। যদি এতই দেশপ্রেম থেকে থাকে, তাহলে সজিব ওয়াজেদ জয় ও টিউলিপ কেন বিদেশে লেখাপড়া করে সেখানকার নাগরিকত্ব নিলেন।

নুর বলেন, ‘সরকার শ্রমিকদের অধিকারের কথা বলে। অথচ রানা প্লাজা ট্রাজেডির পর প্রেস ক্লাবের সামনে যখন অসহায় শ্রমিকরা অবস্থান নেয়, তখন রাষ্ট্রপতির জন্য রাস্তা খালি করতে সেই শ্রমিকদের পিটিয়ে সরিয়ে দিয়েছিল।’

তিনি বলেন, ‘সরকার উন্নয়নের কথা বলে। কিন্তু, উন্নয়নের পেছনে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, এটা মানুষ জানে। কোটি কোটি টাকা সরকার ও তার লোকেরা বিদেশে পাচার করছে। দেশের মানুষ না খেয়ে আছে, আর তারা বিদেশ থেকে শিল্পী এনে ভিডিও করেন। এসব জনগণ আর দেখতে চায় না।

সমাবেশে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com