সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৩৬ বার পঠিত

রাজধানীর কোতয়ারী থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- জিয়াউর রহমান।

বুধবার (২৯ মার্চ ২০২২) রাত আনুমা‌নিক ১১ টায় বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, কোতয়ালী থানার বাবুবাজার ব্রীজের পশ্চিম পাশে সিড়ির নিচে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি চের পেয়ে কৌশলে পালানোর সময় ইয়াবাসহ জিয়াউরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com