মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ম‌তি‌ঝি‌লে অস্ত্রগুলিসহ গ্রেফতার ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৯৯ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে অস্ত্রগুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃত হলো- আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল। এসময় তার হেফাজত থেকে ০১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) রাত ৮:২৫ টায় মতিঝিল দক্ষিণ কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন নাগ‌রিক খবর‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন অস্ত্রধারী সন্ত্রাসী মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর, রূপালী যুব উন্নয়ন সংস্থার সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল হোসেন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গভীর রাতে বিভিন্ন যানবাহন থামিয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা ।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com