সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতীয় বাইতুল মোকারর‌মের নতুন স‌চিব

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

দে‌শের প্রধান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব নিয়োগ পেয়েছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিনকে খতিব নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এখন নিয়োগপত্র ইস্যু করার জন্য মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন।

মুফতি রুহুল আমিন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর। কওমি আলেম-উলামার দাবির পরিপ্রেক্ষিতে সরকার কওমি মাদরাসার সনদের যে স্বীকৃতি দিয়েছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার (গওহরডাঙ্গা মাদরাসা) মুহতামিম রুহুল আমিন। তিনি বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) ছোট ছেলে।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com