সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৫ এপ্রিল কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল

ম‌হিউ‌দ্দিন /কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৭৯ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল আগামী ৫ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিন একশটির মতো ইউনিয়ন পরিষদ (ইউপি), দীর্ঘদিন আটকে থাকা কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন কমিশনের প্রথম বৈঠক আগামী ৫ এপ্রিল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত সভার নোটিশ এরই মধ্যে জারি করা হয়েছে। সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বিবিধ।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, কোনো আইনি জটিলতা আছে কি না সেই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। কোনো আইনি জটিলতা না থাকলে, তারা উত্তর দিলেই দুই-চারদিনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরের পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com