সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মা‌লে‌শিয়ার মেডেল অব অনার পেলেন ফায়ার সার্ভিসের ডিজি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৬১ বার পঠিত

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড মেডেল অব অনার পেয়েছেন। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট কর্তৃক এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মো. হামদান বিন হাজি ওয়াহিদ ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহাপরিচালকের স্টাফ অফিসার ও সফরসঙ্গী রাহুল দেবনাথ। তিনি বলেন, মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবার সক্ষমতা বাড়ানোয় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রথম মহাপরিচালক হিসেবে মালয়েশিয়ায় এ সম্মাননা পদকে ভূষিত হন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসাইন বলেন, সব স্বীকৃতিই আনন্দের। সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। তবে আমি মনে করি, এ সম্মাননা ফায়ার সার্ভিসের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সবার সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে।

তিনি বলেন, বিদেশের মাটিতে এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিসের এ সমৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিবারের সব সদস্য মহাপরিচালকের এ সাফল্যে আনন্দিত ও গর্বিত। অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে মালয়েশিয়ায় সফররত মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জানান। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com