রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডাকাত সে‌জে ওয়ানশুটার অস্ত্রসহ গ্রেফতার ২

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩০৫ বার পঠিত

ফেনীর দাগনভূঞায় ডাকাত সেজে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাজু চেয়ারম্যান বাড়ির ওবায়দুল হকের ছেলে এহছানুল হক রবিন (২০) ও জগতপুর গ্রামের মিরাজান মাঝি বাড়ির রহিম উল্লাহর ছেলে নুরুল ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসজ্জিত ডাকাত সদস্যদের আটক করতে দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনকে ডাকাত সাজানো হয়। পুলিশি পরিকল্পনা মতে মোবাইলে সংযুক্ত থেকে জামাল ডাকাত দলের সঙ্গে মিশে ডাকাতির প্রস্তুতি নিতে থাকেন।

এক পর্যায়ে অন্য পুলিশ সদস্যরা রঘুনাথপুরের একটি বাগানে ডাকাত দলকে ধাওয়া করে দুজনকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের দেখানো জায়গা থেকে বিকেলে রঘুনাথপুরে অভিযান চালিয়ে একটি বস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি গান), কিরিচ, শাবল, কুড়াল, ছুরি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তাদের নামে দাগনভূঞার সীমান্তবর্তী এলাকায় ডাকাতির অভিযোগে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com