মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: আবদুল হা‌মিদ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৮৫ বার পঠিত

হাওর এলাকার সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাই‌কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। ইটনা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।

সভায় রাষ্ট্রপতি বলেন, উজানের ঢলের সঙ্গে বালি আসায় হাওর এলাকার খাল, বিল ,নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ। তাই হাওর এলাকার যেকোনো উন্নয়ন প্রকল্প নিলে পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

এ সময় অনুষ্ঠা‌নে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদী, জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. শামীম আলম, পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন। পাঁচদি‌নের সরকা‌রি সফ‌রে রোববার (২৭ মার্চ) কি‌শোরগ‌ঞ্জে গেছেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com