বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সুন্দরব‌নে ৮ কে‌জি হ‌রি‌ণের মাংস জব্দ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮২ বার পঠিত

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের নীলবাড়িয়া থেকে হরিণের আট কেজি মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

সোমবার (২৮ মার্চ) দুপুরে সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকাসহ ওই মাংস জব্দ করেন। তবে শিকারি চক্রের কাউকে আটক করতে পারেননি তারা।

সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, টিমের সদস্যরা সোমবার দুপুরে সুন্দরবনের দুবলা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নীলবাড়িয়া খালে একটি ইঞ্জিনচালিত নৌকা দেখে সন্দেহ হয়। সন্দেহভাজন ওই ট্রলারের দিকে রওনা দিলে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়। পরে ওই ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের আট কেজি মাংস জব্দ করা হয়। এছাড়া শিকারিদের নৌকায় দুই শতাধিক মাছ ধরার বড়শি এবং তাদের ব্যবহৃত বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে মালামালসহ জব্দকৃত নৌকা ও মাংস দুবলা জেলে পল্লী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাংস দুবলা অফিস সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com