সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রে‌লের কোচ দেখ‌তে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২০৯ বার পঠিত

রেলের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শনে সাতদিনের সফরে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার (২৭ মার্চ) রাত ১০টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রেলমন্ত্রী।

বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের যোগাযোগ ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলওগলুর আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন রেলমন্ত্রী। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।

এতে আরও বলা হয়, আমন্ত্রণপত্রে রেলওয়েতে সহযোগিতা করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন রেলওয়ের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com