মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা চকবাজারে নকল প্রসাধনী তৈরির কারখানাকে সিলগালা ক‌রে বিএস‌টিআই

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৮৪ বার পঠিত

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের তেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে পুরান ঢাকার চকবাজার এলাকার মামুনের হেয়ার ওয়েল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটিকে সিলগালাও করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৪ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জারিমানার পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল তেল, ডাবর আমলা, কুমারিকা ও কিউট ব্র্যান্ডের হেয়ার অয়েল তৈরি এবং বাজারজাত করায় পুরান ঢাকার একটি অবৈধ কারখানাকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে অভিযানে ওই নকল কারখানা থেকে এ সময় প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এর আগে একই মালিকের বংশালে অবস্থিত কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com