মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রা‌শিয়ার পুতিনকে কসাই বললেন প্রেসি‌ডেন্ট বাইডেন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৮৮ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে শরণার্থীদের সঙ্গে দেখা করার পর তিনি এ মন্তব্য করেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাইডেন আরও বলেন, ইউক্রেনে রাশিয়া যুদ্ধের কৌশল পরিবর্তন করবে কি না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। এর আগে মস্কো জানায় ডোনবাস অঞ্চলকে সম্পূর্ণ স্বাধীন করাই এখন প্রধান লক্ষ্য।

তাছাড়া পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক ছিল। শুক্রবার থেকেই বাইডেন পোল্যান্ডে অবস্থান করছেন। পোলিশ প্রেসিডেন্টে আন্দ্রেজ দুদার সঙ্গেও তিনি বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জি-৭ ও ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পাড়ি দেন বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। দেশটির দক্ষিণ-পূর্ব শহর রেজেসজোতে অবস্থান করছেন বাইডেন। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পার হয়েছে। ইউক্রেন সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেমন হার মানতে রাজি নন, তেমনি পুতিন সরকারও যুদ্ধ থামাতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার। আন্তর্জা‌তিক ডেস্ক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com