মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নতুন প্রজন্মকে দেশ সৃষ্টির ইতিহাস জানাতে হবে : প্রফেসর আবদুস ছালাম

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৬ বার পঠিত

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বলেছেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে বহু আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনদেশ গ‌ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতীক্ষার ইতিহাস হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ।এই ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। নতুন প্রজন্মকে দেশ সৃষ্টির ইতিহাস জানাতে হবে।যেন তারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) শিক্ষাবোর্ড অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই দেশ থেকে স্বাধীনতার চেতনাকে বিদায় ও অর্থনীতিকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে।বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম এবং কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পরে নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এবং বোর্ড প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে বোর্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। ই:

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com