রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বর্ডার গার্ড বাংলা‌দেশ (বিজি‌বি”র) স্বাধীনতা দিবস উদযাপন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৯ বার পঠিত

২৬ মার্চ সারা‌দিন বি‌ভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিবসটি উদযাপন উপলক্ষে দিনের শুরুতে ফজরের নামাজের পর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের অগ্রগতি ও উন্নয়ন কামনা করে পিলখানাসহ সারাদেশে বিজিবির সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর বিজিবি সদর দপ্তর পিলখানায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। একই সময়ে বিজিবির অন্যান্য ইউনিটে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়।

সকাল পৌনে ৭টায় বিজিবি মহাপরিচালক পিলখানার স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এর পাশাপাশি রাঙ্গামাটির নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এবং যশোরের শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে সংশ্লিষ্ট রিজিয়ন কর্তৃক বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com