রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দি‌লেন গৃহবধু শি‌রিন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৩০ বার পঠিত

কুমিল্লায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক প্রসূতি। বুধবার রাত ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

শুক্রবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে।

প্রসূতি শিরিন আক্তার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। এদিকে একসঙ্গে চার নবজাতকের জন্মের ঘটনায় শিরিনের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

নবজাতকদের দাদি মর্জিনা বেগম বলেন, একসঙ্গে চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন।

ডা: নাজমা মজুমদার লিরা জানান, শিশুগুলোর ওজন তুলনামূলক কম। এছাড়াও অন্যান্য কিছু সমস্যা রয়েছে। বর্তমানে দুই শিশুকে অসুস্থ অবস্থায় শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মা শিরিন আক্তার সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com