সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাংলাদেশের তেল-গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহী উজবেকিস্তান

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

বাংলাদেশের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করতে চায় উজবেকিস্তান। বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর খুদাইকুলোভিচের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানান।

এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উজবেকিস্তানের উপদেষ্টা বলেন, ‘পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্তানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপি ৭৫টি নিজস্ব রিগ কাজ করছে; বাংলাদেশেও একটি রয়েছে।’

গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখান উপদেষ্টা। নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে উজবেকিস্তান প্রতিনিধি দল।

উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রী এ সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি চিঠি পাঠিয়েছেন এবং উজবেকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্তানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্তান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।

প্রতিনিধি দলে আখমেদজানভ ওটাবেক উলুগবেকভিচ, গবোভ ইভগিনি হাইচ, পারকাহুনকো আলেক্সান্ডার নিকোলাভিচ, মিনাজিটডিনভ কুয়াট মারাটোভিচ, দুসমুখামেদভ ইসঝিগিট ড্যানিয়েলভিচ এবং বাইসভ আলিসার কারাবেকোভিচ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com