বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য ১০০ গাড়ি হস্তান্তর

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪০ বার পঠিত

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য ১০০ গাড়ি হস্তান্তর
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে একশটি গাড়ি হস্তান্তর করেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

বুধবার (২৩ মার্চ ) বিকেলে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দপ্তরের পরিবহন কমিশনার মো. আবদুস সাত্তার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের হাতে গাড়ির প্রতীকী চাবি হস্তান্তর করেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, যে কোনো মানুষকে দক্ষ করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। সরকার আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, সারাবিশ্বে দক্ষ ড্রাইভারের চাহিদা রয়েছে। আমার জানা মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ড্রাইভার খুঁজছে। তবে সেটা লং ট্রাকের। আমাদের পরিকল্পনা আছে- আমরা লং ট্রাকেরও ব্যবস্থা করবো। দেশের ভেতরেও অনেক ড্রাইভারের প্রশিক্ষণের প্রয়োজন আছে। আজকে আমরা যে একশটি গাড়ি পেয়েছি তার ফলাফল আগামী এক বছরের মধ্যে দেখা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com